ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি: মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর হুমকি

· Prothom Alo

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়াচ্ছে। এর মধ্যেই তাঁর ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের খবর এল। পরিদর্শন শেষে কথা বলার একটি ছবিও দেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘এক্স’ হ্যান্ডলে।

Visit arroznegro.club for more information.

যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা চাই, ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ছুড়ে ফেলে দিক। শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড়গোড় ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎজকে সঙ্গে নিয়ে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ যুদ্ধকালীন স্বাস্থ্যসেবা খাতের কার্যক্রম সম্পর্কে তাঁকে বিস্তারিত জানান।

Read full story at source