ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সূচি ঘোষণা, মানতে বিশেষ ৪ নির্দেশনা
· Prothom Alo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১০ মার্চ থেকে বিভিন্ন ধাপে ৩১ মার্চ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
Visit forestarrow.rest for more information.
শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের চারটি নির্দেশনা মানতে হবে। এগুলো হলো—
শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা১.
অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু: ১০ মার্চ ২০২৬ থেকে।
২.
অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত।
৩.
অনলাইনে ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
৪.
সরাসরি উপস্থিত হয়ে বিভাগ/ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ: ২৯ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশিসংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে ভর্তি কমিটি।
বিসিএস (শিক্ষা) : শুধুই শিক্ষকতা হলে সিভিল সার্ভিস ক্যাডার কেন