সেমিফাইনালে কোন দলের রেকর্ড কেমন, সম্ভাবনায় কারা এগিয়ে

· Prothom Alo

টি-টুয়েন্টি বিশ্বকাপে আগামীকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পরের দিন বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

Visit asg-reflektory.pl for more information.

এবার সেমিফাইনালে ওঠা চারটি দলই অতীতে এ পর্যায়ে খেলেছে। আসুন দেখে নিই ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা অতীতে কতবার টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল পর্যন্ত উঠেছে।

ভারত

এবারসহ মোট ছয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। আগের পাঁচবারের তিনবারই ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ও ২০২৪ সালে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ভারত প্রথমবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় ২০১৬ সালে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা। ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হারে ইংল্যান্ডের কাছে। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও ফাইনালে হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে।

ইংল্যান্ড

টানা পঞ্চমবার ও সব মিলিয়ে ষষ্ঠবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। ২০১০ ও ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ চার পেরিয়েছে তিনবার। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ২০২৪ আসরের সেমিফাইনালে ভারতের কাছে হারে ইংল্যান্ড।
ঠিক হয়ে গেল সেমিফাইনালের চার দল, কে কার মুখোমুখি, ম্যাচ কবে

নিউজিল্যান্ড

পঞ্চমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। আগের চারবারের মধ্যে মাত্র একবারই শেষ চার পেরোতে পারে কিউইরা। ২০২১ সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে রানার্সআপ হয় নিউজিল্যান্ড। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের বিপক্ষে। এরপর ২০১৬ আসরে একই মঞ্চে ইংল্যান্ডের কাছে হারে তারা। ২০২২ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারে নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা

চতুর্থবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ২০০৯ বিশ্বকাপের সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের কাছে। এরপর ২০১৪ আসরের সেমিফাইনালে প্রোটিয়ারা হারে ভারতের বিপক্ষে। ২০২৪ সালে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল বাধা পেরোলেও ফাইনালে ভারতের কাছে হারে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা

Read full story at source