দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ‘পর্দা উন্মোচনের’ দাবি মামুনুল হকের

· Prothom Alo

দ্রুততম সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বুধবার শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মামুনুল হক বলেন, ‘খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

Visit chinesewhispers.club for more information.

পিলখানা ট্র্যাজেডি নিয়ে কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা দেশের মানুষ দেখতে চায় না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘শহীদ সেনা কর্মকর্তাদের রক্তকে কেন্দ্র করে বিভাজন নয়; বরং ন্যায়বিচারই আমাদের পথ হওয়া উচিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্র্যাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে। এই অনিশ্চয়তা ও প্রশ্নবোধক অবস্থা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।’

Read full story at source